পত্নীতলায় বাস খাদে পড়ে নিহত ১, আহত ৭

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২১:৩৬

নওগাঁর পত্নীতলা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বিথী (১২) নামের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত আরও ৭ জন। রবিবার সন্ধ্যা ৬টায় উপজেলার সাপাহার-নজিপুর আঞ্চলিক মহাসড়কের নকুচা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বিথী উপজেলার বহিরামপুর এলাকার বেলাল হোসেনের মেয়ে।

আরও পড়ুন: পুলিশের লাঠিচার্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি পণ্ড

পত্নীতলা থানার অফিসার ইনর্চাজ (ওসি)পরিমল চক্রবর্তী জানান, নওগাঁ জেলা সদর থেকে ছেড়ে আসা কালিমি পরিবহনের (বগুড়া ব-৭৪৪২) একটি বাস নকুচা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বিথী নিহত হয়। এ ঘটনায় আহত হন অন্তত আরও ৭ জন। 

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি। 

ইত্তেফাক/এএএম