হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তানজিনা আক্তারের (১৯) নামে এক নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার ইটাখোলা গ্রামের আছকির মিয়ার মালিকানাধীন ভাড়া বাসা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
তানজিনা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মেঘ শিমুল গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। সে ওই ভাড়া বাসায় থেকে সায়হাম নিট কোম্পজিটে চাকরি করতো।
স্থানীয় সূত্রে জানা গেছে, তানজিনা আক্তার ও বারঘরিয়া গ্রামের তার বান্ধবী তানজিনা আক্তার (২০) সায়হাম নিট কোম্পজিটে চাকরি করতেন। এরই সুবাদে দুই বান্ধবী ওই বাসায় ভাড়া থাকতো। শনিবার দিবাগত রাতে নাইট ডিউটিতে চলে যায় বান্ধবী তানজিনা। সকালে বাসায় ফিরে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করার পর দরজা না খোলাতে প্রতিবেশীদের সহযোগিতায় জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করেন। এরপর তীরের সঙ্গে বান্ধবীর ঝুলন্ত লাশ দেখতে পান।
আরও পড়ুন: সৎ সাংবাদিকতার উৎকৃষ্ট উদাহরণ ছিলেন মনু
মাধবপুর থানার ওসি একেএম আজমিরুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএএম
