ময়মনসিংহে শপিংমলে অগ্নিকাণ্ড

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০১:১৩

ময়মনসিংহ শহরের একটি শপিংমলে রবিবার রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, শহরের গাঙিনারপাড় এলাকায় রবিবার রাতে একটি শপিংমলে আগুন লাগার ঘটনা ঘটে। কি কারণে আগুন লাগে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিনমনি শর্মা বলেন, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ইত্তেফাক/আরকেজি