মেয়েকে ট্রেনে তুলে দিতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যু

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৬:৪১

নেত্রকোনায় মেয়েকে ট্রেনে তুলে দিতে গিয়ে বাবার করুন মৃত্যু হলো। কিন্তু তাৎক্ষনিকভাবে বাবার মৃত্যুর খবর জানেতে পারেনি মেয়ে। ঘটনাটি ঘটে সোমবার সকালে। 

নেত্রকোনা পুলিশ সূত্রে এবং স্টেশনে থাকা প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, সকাল সাড়ে ৯টায় নেত্রকোনা পৌর এলাকার স্বেচ্ছাসেবক দলের সাবেক জেলা সভাপতি খন্দকার ইয়াকুব আলী (৫৬) তার মেয়েকে নেত্রকোনা বড় রেলস্টেশনে গিয়ে হাওড় এক্সপ্রেসে তুলে দেন। 

এরপর একেবারে ট্রেনের কাছে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন তিনি। এসময় চলন্ত ট্রেনের সঙ্গে মাথায় বাড়ি খেয়ে তিনি প্ল্যাটফর্মেই পড়ে যান। তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/জেডএইচ