বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ এবং ‘আই’ ইউনিটের সময়সূচী পরিবর্তন করা হয়েছে।
পরিবর্তিত সময়সূচী অনুযায়ী ‘আই’ ইউনিটের পরীক্ষা আগামী ৯ নভেম্বর সকাল ১০টায় হবে। অন্যদিকে ‘এ’ ইউনিটের পরীক্ষা আগামী ৯ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd -এ একটি নোটিশ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ইত্তেফাক/জেডএইচ
