ঘুষ চাওয়ার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৫ ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত। মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় নতুন দিন ধার্য করা হয়।
ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার এ দিন ধার্য করেন। এই মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে করছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
এর আগে, গত বছরের ২৭ সেপ্টেম্বর ঘুষ চাওয়ার অভিযোগ তুলে এস কে সিনহার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় জোটের চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় এই মামলা করেন।
ইত্তেফাক/জেডএইচডি

