রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ভূমি অফিস রাস্তার তৈরি করতে কাটা পড়তে বসেছিল ৫০ বছরের পুরনো বট-পাকুড় গাছ। পরে স্থানীয়রা বাধ সাধলে প্রাণে বেঁচে যায় গাছ দুটি। সোমবার বিকেলে ওই ভূমি অফিস চত্বরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই ভূমি অফিসে যাতায়াতের ২৫ মিটারের একটি রাস্তা তৈরি করতে গাছটি কাটতে শুরু করে ঠিকাদার। গাছ কাটার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা বাধা দেয়। কিন্তু ততক্ষণে কাটা পড়ে গাছের বেশ কয়েকটি অংশ। পরে স্থানীয়রা প্রতীকী রক্তমাখা ব্যান্ডেজ দিয়ে মানববন্ধন করেন।
আরও পড়ুন: তিনি ‘পেশাদার প্রেমিক’
খবর পেয়ে গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, গাছটির সঙ্গে এলাকার মানুষের আবেগ জড়িত। তাই এটি রক্ষা করে রাস্তা বানানো হবে। এর জন্য বাড়তি কিছু টাকা ব্যয় হবে। যা আমরা ও স্থানীয়রা মিলে বহন করবো। পরে আন্দোলনরতদের দাবি মেনে গাছটি রক্ষার ঘোষণা দেওয়া হয়।
ইত্তেফাক/এসি
