ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১১:৫১

চলমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শুক্রবার দুপুর ১২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। 

 

এর আগে মিরপুর স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ। একই মাঠে পরের ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় ৪ উইকেটে। তাতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ফেরে সমত। তাই আজকের ম্যাচ অঘোষিত ফাইনাল। 

 

বাংলাদেশ আজ জিতে গেলে সিরিজ জয় দিয়ে বছর শেষ করতে পারবে। মাশরাফি বলেন, ‘সিরিজ জিততে আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে। যদিও ম্যাচটি ডু অর ডাই পজিশনে আছে। এরকম ম্যাচ আমরা আগেও জিতেছি। সেই আত্মবিশ্বাস আমাদের কাজে লাগবে।’

 

বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহম্মদ মিঠুন, সৌম্য সরকার, লিটন দাস ও মোহম্মদ সাইফুদ্দিন।

 

 

 

ইত্তেফাক/ইউবি