নিজেদের পছন্দমত ঠিকাদার নেয়ার অভিযোগ রামেক হাসপাতালের বিরুদ্ধে

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১৭:৩৮

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীদের পথ্য সরবরাহে কর্তৃপক্ষের বিরুদ্ধে ইচ্ছামত ঠিকাদার নির্বাচনের অভিযোগ উঠেছে। এক্ষেত্রে দরপত্রের সঙ্গে দাখিল করা পথ্যের দর বিবেচনাও করা হয় না বলে জানা গেছে। এনিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

এদিকে সর্বনিম্ন দরদাতা হওয়া সত্ত্বেও পথ্য সরবরাহের কাজ না পেয়ে গত সোমবার অংশগ্রহণকারী ঠিকাদার মো. সুমন রামেক হাসপাতালের পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।

আরও পড়ুন: ভেড়ামারায় ডেঙ্গুতে নৌবাহিনী কমান্ডারের মৃত্যু

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, যারা কাজ পান না, তারাই মূলত অভিযোগ করেন। এটাই এখন নিয়মে পরিণত হয়েছে। তবে পথ্য সরবরাহের দরপত্র নিয়ম মেনে খোলা হয়েছে। সরবরাহের দায়িত্ব দেয়া হয়েছে যোগ্যদের।

ইত্তেফাক/আরকেজি