রিজেন্ট এয়ারওয়েজের ৫০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২০:৩৬

৯ম বর্ষপূর্তি উপলক্ষ্যে পাঁচটি আন্তর্জাতিক এবং দুইটি অভ্যন্তরীণ রুটে টিকিটমূল্যে ৫০ শতাংশ পর্যন্ত আকর্ষণীয় ছাড় দিয়েছে রিজেন্ট এয়ারওয়েজ। সব শ্রেণির মানুষ বিশেষ করে মধ্যবিত্তদের বেড়ানো সহজ ও সাশ্রয়ী করতে গত সাত বছর ধরে বর্ষপূর্তিতে মূল্য ছাড়ের এই বিশেষ অফার দিয়েছে দেশের বেসরকারি বিমানসংস্থাটি। ছাড়ের পর সব ট্যাক্সসহ ঢাকা থেকে কলকাতা যাওয়া-আসা ৮ হাজার ৯৯৯ টাকা, সিঙ্গাপুর ১৯ হাজার ৯৯৯, কুয়ালালামপুর ১৯ হাজার ৯৯৯, মাসকাট ২৪ হাজার ৪৯৯, দোহা ২৫ হাজার ৯৯৯ টাকা এবং চট্টগ্রাম ৪ হাজার, কক্সবাজার ৬ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম থেকে কলকাতা যাওয়া-আসা ৮ হাজার ৯৯৯ টাকা, মাসকাট ২৪ হাজার ৪৯৯, দোহা ২৫ হাজার ৯৯৯ ও ঢাকা ৪ হাজার টাকা এবং কক্সবাজার থেকে ঢাকা যাওয়া-আসা ৬ হাজার টাকা করা হয়েছে। রিজেন্টের দেশব্যাপী সেলস্ সেন্টার ও ট্রাভেল এজেন্ট থেকে আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের এই টিকিট কেনা যাবে। ভ্রমণ করতে পারবেন ১ নভেম্বর থেকে আগামী বছরের ২৪ অক্টোবর পর্যন্ত। —প্রেস বিজ্ঞপ্তি