এমসিসিতেও নেই সাকিব

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২০:৫৬

২০১৭ সালের অক্টোবরে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বৈশ্বিক ক্রিকেট কমিটির সদস্য হয়েছিলেন সাকিব আল হাসান। এই কমিটি সারা বিশ্বে ক্রিকেট চেতনা নিয়ে কাজ করে। সেই সাকিব বাজিকরদের প্রস্তাব আইসিসিকে না জানানোর ভুলে দুই বছর পরের অক্টোবরে এসে ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন। আর এই নিষেধাজ্ঞা পাওয়ার সঙ্গে সঙ্গে সাকিব এমসিসি থেকে সরে দাঁড়িয়েছেন। এই খবর নিশ্চিত করে ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং বলেছেন, ‘এই কমিটি থেকে সাকিবকে হারানো আসলেই দুঃখজনক। গেল কয়েক বছর ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে সাকিবের অনন্য অবদান ছিল। আমরা তার পদত্যাগকে সমর্থন করি। এটি তার জন্য সঠিক সিদ্ধান্ত বলেই মনে করি আমরা।’