চট্টগ্রাম আবাহনী-তেরেঙ্গানু ফাইনাল আজ

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২০:৫৭

শেখ রাসেল আন্তর্জাতিক

ক্লাব কাপ ফুটবল

লি টাককেই

চ্যালেঞ্জ মানছেন

মারুফুল

 স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে

চট্টগ্রাম আবাহনীর শিরোপা পুনরুদ্ধারের মিশনে আজ বৃহস্পতিবার বিপক্ষ তেরেঙ্গানু এফসির লি অ্যান্ড্রু টাকই হবেন স্বাগতিকদের বড় চ্যালেঞ্জ| এমনটা মানলেও কোচ মারুফুল হক জানালেন চ্যালেঞ্জ জয় করেই শিরোপা ঘরে ফেরাতে চায় তার দল।

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের চলতি আসরে প্রথম দুই ম্যাচে গোলের দেখা না পাননি লি টাক। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে হ্যাটট্রিক করে জ্বলে ওঠেন ইংলিশ এই মিডফিল্ডার। সেমিফাইনালেও মোহনবাগানের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি। কোচ মারুফুল জানালেন, শিরোপা জেতার পথে বড় বাঁধা সাবেক আবাহনী মিডফিল্ডারই?

চট্টগ্রাম আবাহনীর ভাষ্যমতে, আরো ভালো পর্যায়ের ফুটবলে খেলার যোগ্য তিনি, ‘তাকে আমি আগেও দেখেছি? এই টুর্নামেন্টেও দেখছি। দারুণ ছন্দে আছে সে। আমার মতে আসলে তার এই পর্যায়ে খেলাই উচিত না। আরো ভালো পর্যায়ে যাওয়ার যোগ্য সে।’

আজ বৃহস্পতিবার এম এ আজিজ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে তাকে বোতলবন্দি করে রাখার একটা ছক কষে ফেলেছেন চট্টগ্রাম আবাহনী কোচ। তিনি বলেন, ‘সেটপিসে তার ক্ষমতা অসাধারণ। তবে তার ফ্রি কিক কিংবা পেনাল্টি ঠেকানো নিয়ে আমাদের পরিকল্পনা আছে।’ 

প্রথম ম্যাচে ব্রুনো সুজুকি দারুণ খেলে আদায় করে নিয়েছিলেন চার গোল? এরপর থেকে তিনি নিষ্প্রভ। তবে মারুফুল জানালেন লি টাক আর ইসমাইল বিন শাফিকের সঙ্গে বোঝাপড়াটাকেও রোখা জরুরি, ‘ওদের মধ্যে দারুণ একটা কম্বিনেশন আছে। ইসমাইল, ব্রুনো কিংবা লি টাক যখন উপরে যায় তখন তাদের মাঝমাঠ খেলা ধরে রাখে। ওদের এই কম্বিনেশন আমাদের ভাঙতে হবে। সেটা করা গেলে আগের ম্যাচগুলোতে তারা যে আক্রমণ করেছে, পেনাল্টি পেয়েছে সেটা সম্ভব হবে না। নিজেদের খেলায় অনেক বৈচিত্র্য আনার চেষ্টা করেছি।’

এদিকে, তেরেঙ্গানু কোচ নাফুজি জেইন ফাইনালের আগে কেবল ৪৮ ঘণ্টা বিশ্রাম পাওয়ায় কিছুটা অসন্তোষ প্রকাশ করে গেছেন? তিনি বললেন, ‘ফাইনালের আগে বিশ্রামটা একটু কমই হয়ে গেছে। ঘরের মাঠে দর্শকদের সমর্থন আর ১ দিন বেশি বিশ্রাম চট্টগ্রাম আবাহনীকেই এগিয়ে রাখবে।’ 

তবে মারুফুল তার বিপক্ষের এই বক্তব্যে সঙ্গে কিছুটা দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, ‘আমি পুরোপুরি একমত না। আমরা ১২০ মিনিট খেলেছি ওরা ৯০ মিনিট খেলেছে। তবে আমরা অবশ্যই ফেবারিট।’ এদিকে অধিনায়ক জামাল এ ম্যাচে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে।  ফাইনালে আজ তেরেঙ্গানুকে হারাতে পারলে অধিনায়ক হিসেবে প্রথম শিরোপা জিতবেন তিনি? জামাল অবশ্য ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় অর্জনকেই বড় করে দেখলেন, ‘অধিনায়ক হিসেবে শিরোপা জেতা  বিশেষ কিছু না। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে চট্টগ্রাম আবাহনীকে জেতাতে হবে। এটা আসলে ব্যক্তিগত কিছু না, দলগত বিষয়।’

ফাইনালে দর্শকের চাপ নিয়ে কোচ মারুফুল জানান শেষ কিছুদিনে এতে অভ্যস্ত হয়ে গেছে তার দল? তিনি  বলেন, ‘আমাদের দেশের খেলোয়াড়েরা সাধারণত এত বেশি দর্শকের সামনে খেলে অভ্যস্ত না। তবে গত কিছুদিন জাতীয় দল হোক বা ক্লাবের হয়ে হোক এ ধরনের পরিস্থিতি সামনে আমরা পারফর্ম করতে পেরেছি। বলা যায় চাপ থাকবেই, খেলোয়াড়দের বলা আছে চাপটাকে উপভোগ করো। উপভোগ করতে পারলেই সফল হওয়া যাবে।’