রোমেলো লুকাকুর মৌসুমের সপ্তম গোলে ইন্টারমিলান ব্রেসিয়াকে হারিয়ে জুভেন্তাসকে টপকে ইতালির সিরি আর শীর্ষে উঠে এলো। মিলানের ২-১ গোলের জয়ে অপর গোলটি দেন দারুণ ফরমে থাকা লাউতারো মার্তিনেস। মিলানের স্ক্রিনিয়ার আত্মঘাতী গোল করলে আশা জেগেছিল ব্রেসিয়ার। কিন্তু আন্তোনিও কন্তের দল শেষ পর্যন্ত নিজেদের অগ্রগামিতা ধরে রাখতে সক্ষম হয়। লুকাকু এই মৌসুমেই ইতালির ক্লাবটিতে যোগ দেন। তারপর থেকে লিগের ১০ খেলায় এ নিয়ে সাত গোল করলেন বেলজিয়ামের স্ট্রাইকারটি। অবশ্য গত রাতে জুভেন্তাস নিজেদের খেলাটিতে জিতলে আবার লিগ টেবিলের শীর্ষে ফিরে আসবে। ক্রিশ্চিয়ানো রোনালদোর দলটি এখনো সিরি আতে অপরাজিত আছে।
