সারাদেশের খেলাধুলা

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২০:৫৯

পিরোজপুরে পুলিশ সুপার গোল্ড কাপ

 মঠবাড়িয়া উপজেলা ফাইনালে

 পিরোজপুর অফিস

পুলিশ সুপার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল বুধবার মঠবাড়িয়া উপজেলা একাদশ ফাইনালে ওঠেছে। দ্বিতীয় সেমিফাইনালে ভাণ্ডারিয়া উপজেলা একদশকে টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে মঠবাড়িয়া বিজয়ী হয়। পিরোজপুর জেলা স্টেডিয়ামে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলা প্রথমে ১-১ গোলে ড্র হয়। বিজয়ী দলের নাইজেরিয়ান খেলোয়াড় সেগু প্রথমার্ধে এক গোল করেন। দ্বিতীয়ার্ধে ভাণ্ডারিয়ার নাইজেরিয়ান খেলোয়ার ফ্রাংক গোল পরিশোধ করলে খেলা টাইব্রেকারে গড়ায়। আগামীকাল শুক্রবার ফাইনালে মঠবাড়িয়া উপজেলা একাদশ পিরোজপুর সদর উপজেলার মুখোমুখি হবে।