ভোলা দক্ষিণ প্রতিনিধি
ভোলার কৃতী ফুটবলার মরহুম মোশারেফ হোসেন টুটুলের স্মরণে আয়োজিত ‘টুটুল স্মৃতি ফুটবল লিগের উদ্বোধনী খেলায় শামসুদ্দিন স্মৃতি সংঘ (কালিবাড়ী) ও অগ্নিবীণা (কানাইনগর) গোল শূন্য ড্র করে।
গতকাল বুধবার বিকালে ভোলা গজনবী স্টেডিয়ামে লিগটির উদ্বোধন করেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মৃধা মো. মুজাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা প্রমুখ।
