সুনামগঞ্জে প্রচারাভিযানের উদ্বোধন
সুনামগঞ্জ প্রতিনিধি
সামাজিক সমস্যার বিষয়ে জেলা প্রশাসককে জানাতে এবং সরকারি সেবা ও সব ধরনের তথ্য জানতে ৩৩৩ প্রচার অভিযানের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। গতকাল বুধবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিনব্যাপী এই প্রচার অভিযানের উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে পৌর শহরের পুরাতন বাসস্টেশন, ট্রাফিক পয়েন্ট, লঞ্চঘাট, নতুন বাসস্টেশনসহ বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ এবং চলন্ত যানবাহনগুলোতে স্টিকার লাগিয়ে ৩৩৩ নম্বরের প্রচার করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মখলেছুর রহমান প্রমুখ।
