পিরোজপুরে এক জনের ফাঁসির আদেশ

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২১:০৮

স্ত্রী ও শিশুকন্যা হত্যা

পিরোজপুর অফিস

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্ত্রী ও ছয় মাসের শিশুকন্যাকে হত্যার দায়ে সিরাজুল হক নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

বুধবার বিকালে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক এ আদেশ দেন। একই সঙ্গে রায়ে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সিরাজুল হক মঠবাড়িয়া উপজেলার উত্তর মিরুখালী গ্রামের মৃত  জবেদ আলী আকনের ছেলে।

মামলার সূত্রে জানা গেছে, মঠবাড়িয়ার বাদুরা গ্রামের আবদুর রব ফরাজীর মেয়ে নাজমার (২৬) সঙ্গে একই উপজেলার মৃত জবেদ আলী আকনের ছেলে সিরাজুল হকের বিবাহ হয়। তাদের সংসারে একটি ছেলে ও দুইটি কন্যাসন্তান জন্মলাভ করে। পারিবাকি বিরোধের জেরে ২০০৩ সালের ৯ নভেম্বর স্ত্রী নাজমা ও ছয় মাসের শিশুকন্যা রাবেয়াকে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় সিরাজুল। ঘটনার পরদিন ১০ নভেম্বর নিহতের বাবা আবদুর রব ফরাজী বাদী হয়ে সিরাজুলকে আসামি করে মঠবাড়িয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।