স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে মাদক মামলার আসামি কবির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। বুধবার রাজশাহীর বিশেষ জজ আদালত-১-এর বিচারক মোসাম্মত্ ইসমত আরা এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত কবির রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাধুর মোড় ঘুণ্টিঘর গ্রামের বাসিন্দা। রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম জানান, ২০১৬ সালের ৪ মার্চ ২০০ গ্রাম হেরোইনসহ কবির হোসেনকে গ্রেফতার করে গোদাগাড়ী থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
