কালিহাতীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ শিশুর লাশ মিলল জালে

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২১:০৯

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা

কালিহাতী উপজেলার সল্লা নদীতে খেয়া নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার ৪২ ঘণ্টা পর শিশু ভাবনা আক্তারের (৫) লাশ মিলেছে মাছ ধরার জালে। বুধবার সকাল নয়টার দিকে উপজেলার পৌলী নদী থেকে স্থানীয় জেলেরা মাছ ধরার সময় লাশটি উদ্ধার করে। নিহত শিশুটি দশকিয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাবু মিয়ার মেয়ে। জানা যায়, সোমবার দুপুর দুটার দিকে স্থানীয় একটি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে সল্লা নদীতে খেয়া নৌকা পার হওয়ার সময় পড়ে নিখোঁজ হয় ভাবনা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় উদ্ধারকাজ চালিয়ে ব্যর্থ হয়। বুধবার সকালে স্থানীয় জেলেরা পৌলী নদীতে মাছ ধরতে গেলে জালে শিশুটির লাশ আটকে যায়। কালিহাতী থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন ঘটনাটি নিশ্চিত করেছেন।