৬ নভেম্বর পরীক্ষা
চবি সংবাদদাতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ফলাফল স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ন্যাশনাল কারিকুলামের শিক্ষার্থীদের প্রশ্নপত্র প্রণয়নে টেকনিক্যাল সমস্যার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ‘ডি’ ইউনিট সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক। এর আগে গত সোমবার ‘ডি’ ইউনিটের পরীক্ষা হয়। অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক বলেন, এই ইউনিটের পুনঃপরীক্ষা আগামী ৬ নভেম্বর নেওয়া হবে। এ পরীক্ষায় অংশগ্রহণ না করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর ‘ডি’ ইউনিটের ভর্তি প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। তিনি আরো বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.cu.ac.bd) বা মুঠোফোনের এসএমএসে জানানো হবে।
