জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে গ্রামীণ জনপদের উন্নয়নে কাজ করছেন। গ্রামের অসহায় দরিদ্রদের বিশুদ্ধ পানির সংকট দূর করতে গভীর নলকূপ স্থাপনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। পরিকল্পনামন্ত্রী গতকাল বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে সামাদ আজাদ অডিটরিয়ামে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ৭ শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে গভীর নলকূপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
