‘চন্দ্রদ্বীপ’ উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২১:১২

বরিশাল অফিস

কীর্তনখোলা নদীর পূর্ব তীরের চরকাউয়া, চাঁদপুরা, টুঙ্গিবাড়িয়া, চন্দ্রমোহন, চরামদ্দি, চরাদি ও দাড়িয়াল ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত চন্দ্রদ্বীপ উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চন্দ্রদ্বীপ উপজেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটির উদ্যোগে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সদর রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খেয়াঘাট গিয়ে শেষ হয়। চন্দ্রদ্বীপ উপজেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. মুনাওয়ারুল ইসলাম অলির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সদস্য সচিব মো. মানিক মৃধা, বরিশাল শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর প্রমুখ।