৬ নভেম্বর বিনামূল্যে ঠোঁট কাটা, তালু কাটা রোগীর চিকিত্সা ক্যাম্প

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২১:৩৮

জীবনের স্বাভাবিক হাসি ফিরিয়ে আনতে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের উদ্যোগে মানবতার কল্যাণে সম্পূর্ণ বিনামূল্যে আগামী ৬ নভেম্বর ঠোঁট কাটা, তালু কাটা রোগীর চিকিত্সা ক্যাম্প অনুষ্ঠিত হবে। বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডা. মুহাম্মদ কামরুজ্জামান ও ডা. এ এম জিয়াউল হক মাছুমের তত্ত্বাবধানে একটি বিশেষজ্ঞ দল জন্মগত এসব ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অপারেশন করবেন। আগ্রহী রোগীদের আগামী ৫ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে যোগাযোগের জন্য বলা হয়েছে। যোগাযোগের ঠিকানা— ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, ৩০, আঞ্জুমান মুফিদুল ইসলাম রোড, কাকরাইল ঢাকা-১০০০। হট লাইন-৯৩৫৫৮০১-২, ৯৩৬০৩৩১-২, ০১৯১৫-৭২৮২৬৬, ০১৭২১১৫৯৪৬২। —প্রেস বিজ্ঞপ্তি