টঙ্গীতে কিশোরী ধর্ষণের শিকার

তিন ধর্ষক ও তাদের সহায়তার অভিযোগে এক নারী গ্রেফতার

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২৩:৫৮

টঙ্গীর মধুমিতা ডাক্তারের বাড়ি এলাকায় ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে এবং ধর্ষকদের সহায়তা করার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ। গ্রেফতারকৃতদের নাম মইন উদ্দিন, মাহিন আহম্মেদ, মো. আলম ও হোসনা আক্তার। মঙ্গলবার রাতে মধুমিতা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, অনেক আগে থেকেই মইন উদ্দিনের সঙ্গে ঐ কিশোরীর মোবাইল ফোনের মাধ্যমে সম্পর্ক হয়। মইন উদ্দিন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে টঙ্গীতে আসতে বলে। গত ২৭ অক্টোবর মেয়েটি কুমিল্লা থেকে রওয়ানা হয়ে রাত দেড়টার দিকে টঙ্গীর মধুমিতা এলাকায় পৌঁছে। মইন উদ্দিন ও মাহিন আহম্মেদ মাছিমপুর এলাকায় ঐ কিশোরীকে মধুমিতা ডাক্তারের বাড়ি এলাকায় নিয়ে যায়। পরে মাহিন আহম্মেদ ও মো. আলম, মইন উদ্দিনকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে তাকে ৫ হাজার টাকা দিয়ে ঐ কিশোরীকে একটি ভবনের তৃতীয় তলায় হোসনা আক্তার নামে এক নারীর ফ্ল্যাটে নিয়ে যায়। এরপর তারা হোসনা আক্তারের সামনেই ঐ কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে বাড়ি থেকে বের করে দেয়।