বিএনপি রাজনৈতিক দৈন্যদশায় ভুগছে ------------------- তথ্যমন্ত্রী

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২৩:৫৯

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি রাজনৈতিক দৈন্যদশায় ভুগছে। তাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে অপরাজনীতি করছে। বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠকপূর্ব সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের আগামী ২০ ও ২১ ডিসেম্বর জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান এইচ টি ইমাম বৈঠকে সভাপতিত্ব করেন।