জাইকা-এর অর্থায়ন ও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত এসএমএপি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের ডিজিএম একেএম সাইদুজ্জামানের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি টিম গতকাল বুধবার নরসিংদী জেলা আশা’র শ্রীনগর ব্রাঞ্চ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তারা আশার মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রকল্পের টেকনিক্যাল বিষয়ে মতবিনিময় করেন। এসএমএপি’র ঋণ গ্রহীতা সদস্যদের প্রকল্পসমূহ পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর ও প্রজেক্ট ম্যানেজার মদন মোহন শীল, এগ্রিকালচার এক্সটেনশন স্পেশালিস্ট আব্দুর রউফ, এ সময় উপস্থিত ছিলেন।
