বর্জনের ডাক দেওয়ায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ছয় নেতার কংগ্রেসে তাদের প্রতিনিধিত্ব বাতিল করা হয়েছে। গতকাল বুধবার রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, এই ছয় জনের বিরুদ্ধে আরো কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সে ব্যাপারে আগামী ২ থেকে ৫ নভেম্বর অনুষ্ঠেয় দলের দশম কংগ্রেসে আগত প্রতিনিধিরা মতামত দিলে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। এই ছয় নেতা হলেন—ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য নুরুল হাসান ও ইকবাল কবির জাহিদ এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জাকির হোসেন, মোফাজ্জেল হোসেন, অনিল বিশ্বাস ও তুষার কান্তি দাস। উল্লেখ্য, গত সোমবার এক বিবৃতিতে এই ছয় জন কংগ্রেস বর্জনের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে কংগ্রেসের প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফজলে হোসেন বাদশা কংগ্রেস প্রস্তুতির বিষয়ে সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
