আন্দোলনের কারণে জাতিসংঘের জলবায়ু সম্মেলন ও এপেক সম্মেলন বাতিল করেছে চিলি। দেশটির প্রেসিডেন্ট সিবাস্তিয়ান পেনেরা বলেন, এই সিদ্ধান্ত নিতে অনেক কষ্ট হয়েছে। কিন্তু শান্তি-শৃঙ্খলা রক্ষা করাই আমাদের জন্য প্রধান কাজ। ডিসেম্বরে জলবায়ু সম্মেলন এবং নভেম্বরে এপেক সম্মেলন হওয়ার কথা ছিল চিলিতে। জাতিসংঘের জলবায়ু বিভাগের প্রধান প্যাট্রিসিয়া এসপিনোসা বলেন, চিলির সরকারের সিদ্ধান্ত আমাদের জানানো হয়েছে। আমরা বিকল্প খোঁজার চেষ্টা করছি। —রয়টার্স
