মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন নিয়ে তদন্ত শুরুর বিষয়ে আজ বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হবে। পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এই তথ্য জানিয়েছেন। ডেমোক্র্যাটরা এই তদন্তের বিষয়ে একটি প্রস্তাবও প্রকাশ করেছে। হোয়াইট হাউজের এক মুখপাত্র এই উদ্যোগকে অবৈধ বলে উল্লেখ করেছেন। ডেমোক্র্যাটরা পরিষদে প্রস্তাব পাস করাতে পারলে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত করা যাবে। ডেমোক্র্যাটদের প্রস্তাবে বলা হয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে গণশুনানি কিভাবে হবে তাও এই ভোটের মাধ্যমে নির্ধারণ করা হবে। প্রেসিডেন্টকে সব ধরনের সুরক্ষা দেওয়া হবে। ভোটাভুটির মাধ্যমে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ তাদের হাতে আসা যাবতীয় তথ্য-প্রমাণাদি পরিষদের বিচার বিভাগীয় কমিটির কাছে হস্তান্তর করবে। —বিবিসি
