থাইল্যান্ডে চার রাজরক্ষীকে বরখাস্ত করেছেন দেশটির রাজা মাহা ভাজিরালংকর্ন। চার জনের মধ্যে দুই জনকে ব্যভিচারের দায়ে এবং অপর দুই জনকে দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে বরখাস্ত করেন তিনি। মঙ্গলবার রাতে রয়্যাল গেজেটের ঘোষণায় বলা হয়, রাজার শয়ন কক্ষ বিভাগ থেকে দুই জনকে বরখাস্ত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, তারা অবৈধ ও ব্যভিচারমূলক কর্মকা্লে লিপ্ত হওয়ার কথা স্বীকার করেছে। ওই ঘোষণায় আরও বলা হয়, রাজ পরিবারের রক্ষীর দায়িত্ব যথাযথভাবে পালনে ব্যর্থ হওয়ায় অপর দুই কর্মকর্তাকে কোন ক্ষতিপূরণ দেওয়া ছাড়াই বরখাস্ত করা হয়েছে। এর আগে গত ২২ অক্টোবর থাই রাজা মাহা ভাজিরালংকর্ন তার রাজকীয় সঙ্গী সিনিনাত ওংভাজিরাপাকদিকে বরখাস্ত করেন। - দ্য গার্ডিয়ান।
