পুরস্কার দিয়ে পরিবেশ সচেতনতা হয় না, সম্মান প্রত্যাখ্যান গ্রেটার

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০০:১২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের ওপর পরিবেশ সচেতনতা নিয়ে জবাব দিয়েছিলেন তিনি। এবার পরিবেশ সচেতনতার পুরস্কার ফেরালেন সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ। বিশেষ সম্মান ফিরিয়ে তিনি বলেন, মানুষ যত বেশি বিজ্ঞানের কথা শুনবে ততই পরিবেশ সুস্থ ও স্বাভাবিক থাকবে। পুরস্কার দিয়ে সচেতনতা আনা যায় না। তরুণ পরিবেশকর্মী গ্রেটাকে তার ‘ফ্রাইডেস ফর ফিউচার’ অভিযানের জন্য এবছর বিশেষ সম্মান দেওয়ার আয়োজন করে নর্ডিক কাউন্সিল। স্টকহোমে আয়োজিত অনুষ্ঠানে এসেই পুরস্কার নিতে অস্বীকৃতি জানান গ্রেটা। অনুষ্ঠানে গ্রেটার নাম ঘোষণা হতেই তার এক প্রতিনিধি জানান, সম্মাননার জন্য দেওয়া ৫২ হাজার ডলার নিতে অস্বীকার করেছেন গ্রেটা। পাশাপাশি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়ে দেন তার আপত্তির কথা। —এনডিটিভি