গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎ সংযোগ দিয়ে জিআই তারে তৈরী করা ধান ক্ষেতের ইদুর মারা ফাঁদ এ বিদ্যুৎস্পৃষ্টে চাচা ও ভাতিজার মৃত্যু ও ১ জন আহত হয়েছেন।
বুধবার রাত ১২টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের পূর্ব দামোদরপুর কাতলির বিলেএ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, পুর্ব দামোদরপুর গ্রামের ছফুর উদ্দিনের ছেলে আইজল মিয়া (৪০) ও একই গ্রামের দুলাল মিয়ার ছেলে উজ্জল মিয়া (১৩)।
আহত একই গ্রামের হবিবর মিয়া ছেলে হারুন মিয়াকে (৪৫) সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: মা-ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ
দামোদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ জেট এম সাজেদুল ইসলাম স্বাধীন জানান, আইজল মিয়া তার ভাতিজা উজ্জলসহ হারুন মিয়ার সঙ্গে বাড়ির পাশে কাতলির বিলে মাছ শিকারে যান। তারা টর্চ লাইটের আলো জ্বেলে পলো দিয়ে মাছ শিকার করতে ছিলেন। কিন্তু একই গ্রামের ফুল মিয়া ওই বিলের তার ধান ক্ষেতের ইদুর মারতে জিআই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে একটি ফাঁদ পেতে রাখেন।
তিনি আরও জানান, কিন্তু বিষয়টি মাছ শিকারিদের জানা ছিল না। এদিকে মাছ ধরতে ধরতে তারা ওই জমির ইদুর মারা ফাঁদে এসে পরলে ঘটনাস্থলে আইজল মিয়া তার ভাতিজা উজ্জল বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা যান। আর তাদের সাথে থাকা হারুন পার্শ্ববর্তী এক অনাবাদি জমিতে ছিটকে পরে চিৎকার করতে থাকেন। টের পেয়ে গ্রামবাসী দ্রুত চলে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ইত্তেফাক/এমআরএম
