সিটি ব্যাংক ও ঢালি’স আম্বার নিবাসের মধ্যে চুক্তি

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০৪:৪২

সম্প্রতি সিটি ব্যাংক ও ঢালি’স আম্বার নিবাসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটির মুখ্য উদ্দেশ্য হল এমপ্লয়মেন্ট ব্যাংকিং সুবিধার ক্ষেত্র তৈরি করা। মুন্সিগঞ্জে ঢালি’স আম্বার নিবাসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে সেমিনার

আম্বার নিবাসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম ঢালি এবং সিটি ব্যাংকের হেড অফ রিটেইল বিজনেস মোঃ অরূপ হায়দার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোঃ মাহবুবুর রহমান, চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার মোঃ আশানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

ইত্তেফাক/এমআরএম