আদিতমারীতে কলেজছাত্রীকে উত্ত্যক্তের দায়ে আরাফাত জামিল তারেক (২০) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি, ভারপ্রাপ্ত) জি আর সারোয়ার। সাজাপ্রাপ্ত আরাফাত জামিল তারেক উপজেলার ভাদাই ইউনিয়নের বিন্নাগাড়ি গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে।
এর আগে বুধবার কলেজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার টিএন্ডটি পাড়া এলাকায় তাকে উত্ত্যক্তকালে এলাকাবাসী তারেককে আটক করেন। পরে আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, তারেক ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করলে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। তাকে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
