মুজিবনগরে বৃদ্ধার লাশ উদ্ধার

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১৭:৩৫

মেহেরপুরের মুজিবনগর উপজেলার একটি মাঠ থেকে সফেদা খাতুন নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বাগোয়ান গ্রামের শারঘর মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আবদুল জলিলের স্ত্রী।

পুলিশ জানায়, সফেদা খাতুন প্রতিদিন তার ১১টি ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যেতেন। পুলিশ লাশ উদ্ধারের সময় ৯টি ছাগল দেখতে পায়। ২টি ছাগল পাওয়া যায়নি। এছাড়া লাশ উদ্ধারের সময় গলায় ফাঁস দেওয়ার মতো দাগ ছিল। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে ছাগল চুরিতে বাধা দেওয়ায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৩ জেএমবি সদস্যের কারাদণ্ড

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এএএম