যুদ্ধাপরাধসহ অর্ধশত নাশকতা মামলার আসামি জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১৮:২৬

সাতক্ষীরার কালিগঞ্জের যুদ্ধাপরাধসহ অর্ধশতাধিক নাশকতা মামলার পলাতক আসামি জামায়াত নেতা মাওলানা আকবর আলীকে গ্রেফতার করেছে পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যরা। 

বুধবার রাত ১১টার দিকে যৌথ অভিযানে কলারোয়া উপজেলার ব্রজাবক্স গ্রামে মেয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও এনএসআই এর উপ-পরিচালক মো. জাকির হোসেন জানান, আকবর আলীর বিরুদ্ধে যুদ্ধাপরাধী মামলাসহ ২০১৩ সালে নাশকতায় অভিযোগে জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে প্রায় ৫০টিরও বেশি মামলা রয়েছে। ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে মাওলানা আকবর নিজেকে বাঁচাতে আত্মগোপন করেন। 

স্থানীয়দের বরাত দিয়ে ওই দুই পুলিশ কর্মকর্তা আর জানান, মাওলানা আকবর আলী জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

আরও পড়ুন: সৌদি যুবরাজের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন লিন্ডসে লোহানের বাবা

উল্লেখ্য, আকবর আলীর বিরুদ্ধে ২০০৯ সালে যুদ্ধাপরাধের মামলা (জিআর ৯২/৯, কালিগঞ্জ) দায়ের হয়। 

ইত্তেফাক/এসি