তামিম-সৌম্যে শত রান পার বাংলাদেশের

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৮:২৪

ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৯৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দারুণ খেলছে বাংলাদেশ। একাদশ ওভারের প্রথম বলে দলীয় ৪৫ রানে লিটন (২২) ফিরে যান কিমো পলের বলে। এরপর সৌম্যকে নিয়ে তামিম এগুচ্ছেন তামিম। ইতোমধ্যে দলীয় শত রান পূর্ণ হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ১০৫ রান। হাফসেঞ্চুরির পথে রয়েছেন তামিম-সৌম্য উভয়েই।  

শুক্রবার দুপুরে টস হেরে শুরুতে ব্যাট করে ৯ উইকেটে ১৯৮ রান করে। একদিকে ওপেনার শাই হোপ লড়াই করে ১০৮ রানে অপরাজিত থাকেন। অপরদিকে চলে আসা যাওয়ার পালা। সেই আসা যাওয়ার মিছিলে শামিল হন ৮ ব্যাটসম্যান। যার মধ্যে মারলন স্যামুয়েলসের ১৯ রানই সেরা সংগ্রহ। 

হোপ ৯টি চার ও একটি ছক্কার মারে ১৩১ বলে ১০৮ রানের দারুণ এক ইনিংস খেলেন। এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঢাকাতেও সেঞ্চুরি করে ক্যারিবীয়দের ম্যাচ জেতান হোপ। অপরদিকে দেবেন্দ্র বিষু অপরাজিত থাকেন ৬ রান করে।

মিরাজ মাত্র ২৯ রানের ব্যবধানে চারটি উইকেট নেন। এটি ওয়ানডেতে তার ক্যারিয়ার সেরা বোলিং। এছাড়া সাকিব ও মাশরাফি দুটি করে উইকেট নেন। আর বাকি এক উইকেট নেন সাইফ উদ্দিন।

আরো পড়ুন: চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন আর নেই

মিরপুরে সিরিজের প্রথম দুই ম্যাচের একটি করে জিতেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তাই এই ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। এই ম্যাচে যারা জয় পাবে সিরিজ ট্রফি যাবে তাদের ঘরেই। 

ইত্তেফাক/কেআ