ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বাল্য বিবাহের দায়ে মো. মনির মিয়া (২৩) নামে এক বরকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে উপজেলার নাসিরপুর কোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজগর আলী বাল্য বিয়ের খবর পেয়ে কনের বাড়িতে উপস্থিত হয়ে এই সাজা প্রদান করেন।
জানা গেছে, কোনাপাড়া গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মো. মনির মিয়ার সঙ্গে একই গ্রামের মাহফুজ মিয়ার মেয়ের বিয়ের আয়োজন চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী এবং সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন। কনের অভিভাবকরা বাড়ি ছেড়ে পালিয়ে গেলে বরকে আটক করে পুলিশ। এসময় কনের বয়স ১৮ বছরের নীচে হওয়ায় বাল্য বিয়ে করার দায়ে বর মো. মনির মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: চাকরির প্রলোভনে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বরকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ইত্তেফাকে/এএএম
