আদেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা, ৯ শিক্ষকের অর্থদণ্ড

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ২১:৪৮

সিরাজগঞ্জের কামারখন্দে সরকারি আদেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনার দায়ে ৯ শিক্ষককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করা হয়। 

দণ্ডপ্রাপ্ত শিক্ষকরা হলো, উপজেলার চর ধইঞ্চি গ্রামের সৈকত, বড়ধুল গ্রামের মনিরুল ইসলাম, ইয়ামিন হোসেন, শরিফুল ইসলাম, কোনাবাড়ী গ্রামের আজিজুল ইসলাম, সোহেল রানা, আলোকদিয়ার গ্রামের নাজমুল হক, তৌহিদুল ইসলাম এবং আব্দুল মোতালেব। 

আরও পড়ুন: ইয়াবা নিয়ে ভারত থেকে ফেরার পথে বাংলাদেশি নারী আটক

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, সরকারি আদেশ অমান্য করে কোচিং পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলার বিভিন্ন কোচিং সেন্টারের ৯ শিক্ষককে ২শ’ টাকা করে জরিমানা করা হয়েছে।

ইত্তেফাক/এএএম