কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১২:৪৭

ঢাকার কেরানীগঞ্জে রাতে সড়কে গাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এর সদস্যরা।

তারা হলেন, মানিক (৩০), শামীম (২৩), রেজাউল করিম (২৬), জুয়েল (২২) ও  অপু (২৯)।

বৃহস্পতিবার রাতে জিনজিরা- নবাবগঞ্জ সড়কে কালিন্দী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: হাজীগঞ্জে জেএসসি-জেডিসি পরীক্ষা দিতে পারছে না ২ শিক্ষার্থী

র‌্যাব কর্মকর্তা এ এস পি আবুল কালাম আজাদ জানান, জিনজিরা - নবাবগঞ্জ রোডে যাত্রীবাহী গাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছথেকে তিনটি ছোড়া, একটি চাইনিজ কুড়াল  পাচটি মোবাইল সেট ও  নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, র‌্যাবের পক্ষ থেকে ডিএডি বাদি হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছে।

মডেল থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের জানা, আজ শুক্রবার দুপুরে পাঁচদিনের রিমান্ড চেয়ে গ্রেফতার ডাকাতদের আদালতে পাঠানো হবে।

ইত্তেফাক/এমআরএম