তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
মো. নুরুল হক, প্রভাষক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো। সামনে এসএসসি পরীক্ষা-২০২০। আর এই পরীক্ষা উপলক্ষ্যে আমাদের আয়োজন বহুনির্বাচনি প্রশ্ন। এগুলো বেশি বেশি অনুশীলন করবে। দেখো পারো কীনা।
১.ডিস্ক ক্লিনআপ কোথায় যুক্ত থাকে?
ক.অফিস ২০০৭ খ.অপারেটিং সিস্টেম
গ.এন্ট্রিভাইরাস প্রোগ্রাম ঘ.এন্টি স্পাইওয়্যার
২.সিডি, ডিভিডি বা পেনড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চাল ুহয়?
ক.Setup খ. Autorun
গ.Read me ঘ. Restart
৩.কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ?
ক.তথ্য খ. উপাত্ত
গ.কম্পিউটার ঘ. ইন্টারনেট
৪.সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবে-
i.হার্ডওয়্যার সেটিকে সাপোর্ট করে কিনা
ii.এন্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ করা হয়েছে কিনা
iii.এডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা
কোনটি সঠিক?
ক.i ও ii খ iও iii
গ.ii ও iii ঘ i, ii ও iii
৫.কম্পিউটারের মেটাল অংশে স্পার্ক করলে শক্ লাগলে কোন সমস্যা হয়েছে বোঝতে হবে?
ক.র্যাম নষ্ট খ রম নষ্ট
গ.হার্ড ডিস্ক নষ্ট ঘ. কম্পিউটার আর্থিং করা নেই
৬. Boot DisK failure মেসেজ আসার কারণ কোনটি?
ক. CMOS এর ব্যাটারি কাজ না করা
খ.ঠিক মতো আর্থিং না করা
গ.হার্ডডিস্কের ডেটা ক্যাবল ঠিক মত কাজ না করা
ঘ.কুলিং ফ্যান ঠিক মতো কাজ না করা
রসায়ন
হাসানুজ্জামান, সাবেক প্রভাষক, রসায়ন
বান্দুরা হলিক্রশ স্কুল অ্যান্ড কলেজ
নবাবগঞ্জ, ঢাকা
এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। তোমাদের জন্যে আজ দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা থেকে সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান দেয়া হলো:
১। (ক) বাষ্পীভবন কাকে বলে?
(খ) ব্যাপন ও নি:সরণের দুটি পার্থক্য লিখ?
(গ) উদ্দীপকের B পাত্রের পদার্থের তাপ দিলে যে পরিবর্তন ঘটে তা বিক্রিয়াসহ ব্যাখ্যা কর।
(ঘ) পাত্র A ও পাত্র C পদার্থের তাপ প্রদানের বক্ররেখার তুলনামূলক আলোচনা কর।
১ নং পত্রের উত্তর
(ক) কোনো তরলকে তাপ প্রদান করে ঐ তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে।
১ নং প্রশ্নের উত্তর (খ)
ব্যাপন ও নিঃসরণের মধ্যে দুটি পার্থক্য নিম্নরূপ:
ব্যাপন
১। কোনো মাধ্যমে কঠিন,তরল ও বায়বীয় পদার্থের স্বত:স্ফূর্ত ও সমান ভাবে ছড়িয়ে পরার প্রক্রিয়াকে ব্যাপন বলে।
২। ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নেই
নি:সরণ
১। সরু ছিদ্র পথে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাসের নিম্ন চাপের স্থানে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নি:সরণ বলে।
২।নি:সরণের ক্ষেত্রে পাত্রের ভিতর ও বাইরে ভিন্ন চাপ থাকে।
বিক্ষিপ্ত সঞ্চারণের মাধ্যমে কোন পদাথের্র অণুসমূহের গতিশক্তির ভিন্নতার জন্য এক স্থান হতে অন্য স্থানের দিকে যাওয়াকে ব্যাপন বলে। মূলত গতি শক্তির ভিন্নতার কারণে ব্যাপন ঘটে। অর্থাত্ যে প্রক্রিয়ায় কোনো পদার্থের অনুগুলো বেশি ঘনত্বের অঞ্চল হতে কম ঘনত্বের অঞ্চলের দিকে স্বতঃস্ফূর্তভাবে সঞ্চালিত হয? তাকে ব্যাপন (Diffusion) বলে।
সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অণুর সম্মিলনে গঠিত। এইসব অণুসমূহ সর্বদা গতিশীল অবস্থায় বিরাজমান। তরল ও গ্যাসীয় পদার্থের অণুসমূহের চলন অত্যন্ত দ্রুত এবং ক্রমান্বয়ে অণুসমূহ বেশি ঘনত্বের স্থান হতে কম ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়তে থাকে। অণুগুলোর চলন ততক্ষণ পর্যন্ত শেষ হয় না যতক্ষণ না উভয় পদার্থের অণুগুলোর ঘনত্ব সমান হয়। অণুগুলোর ঘনত্ব সমান হওয়া মাত্রই ব্যাপন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। তাই সাধারণভাবে বলা যায় যে, একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোন পদার্থের অধিকতর ঘন স্থান হতে কম ঘন স্থানে বিস্তার লাভের প্রক্রিয়াকে ব্যাপন (Diffusion) বলে।
কোন দুইটি স্থানে তাপমাত্রা, বায়ুমণ্ডলীয় চাপ ও অণুর ঘনত্ব সমান থাকলে সেখানে ব্যাপন ঘটবে না কারণ সেখানে গতিশক্তির ভিন্নতা থাকবে না। পক্ষান্তরে, যদি তাপ ও চাপগত পার্থক্য নাও থাকে তবুও শুধুমাত্র ঘনত্বের ভিন্নতার ভিত্তিতে ব্যাপন হবে কারণ গতিশক্তির ভিন্নতা থাকবে। ব্যাপনের হার বস্তুর ভরের উপর নির্ভরশীল । ভর যত বেশি হবে বস্তুরর ব্যাপনের হার তত কম হবে।
