বয়স বাড়ে, কিন্তু এক রকম উদ্যম তো থাকেই। আমি একইরকম প্রশ্ন করেছিলাম, ভারতের বিখ্যাত পরিচালক ও অভিনেতার হাবিব তানভীরকে। তার একটি নাটক কলকাতার মঞ্চে দেখেছিলাম, যেখানে একজন তরুণ অভিনয় করেন। সেই নাটকটি নিয়ে তিনি যখন ঢাকায় এলেন, দেখলাম তিনি ওই নাটকের তরুণের চরিত্রে অভিনয় করছেন। আমি তখন তাকে বললাম, এই নাটকে আপনি অভিনয় করবেন কীভাবে? এই নাটকে তো একজন তরুণ অভিনয় করবেন, যিনি সারা মঞ্চে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছেন। তখন তিনি বলেছিলেন, আমি আমার মতো করেই এটা করবো। তারপর দেখলাম যে আসলেই তাই। তিনি তার মতো করে এত সুন্দরভাবে চরিত্রটি ফুটিয়ে তুললেন, আমি অবাক হয়ে দেখলাম মানুষ বড় পরিচালক কিংবা অভিনেতা হলে কীভাবে চরিত্রের সঙ্গে, বয়সের সঙ্গে মানিয়ে অভিনয় করতে পারে। আমাকে হয়তো এখন কেউ নূরলদীনের সারাজীবন-এর আব্বাস চরিত্রে অভিনয় করতে দিলে আগের মতো পারবো না। কিন্তু অন্যভাবে নিশ্চয় ভেবে অন্য স্টাইলে করা সম্ভব।
এখনো মঞ্চে অভিনয়ের অনুপ্রেরণা প্রসঙ্গে
নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর
