‘হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষজন’

আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১৯:৩২

 

ধারাবাহিক নাটক ‘হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষজন’। আশরাফুল চঞ্চলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামস করিম। আরটিভিতে আজ রাত ১০টায় প্রচারিত হবে নাটকটি। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। মোশাররফ করিম ছাড়াও এতে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, গোলাম ফরিদা ছন্দা, ফারুক আহমেদ, হোসনে আরা পুতুলসহ অনেকে।