রাঙ্গামাটি প্রতিনিধি : ‘দক্ষ যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানে বর্ণাঢ্য আয়োজনে রাঙ্গামাটিতে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। দিবসটি উপলক্ষ্যে রাঙ্গামাটি যুব উন্নয়ন অধিদপ্তর দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। শুক্রবার সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে ফেস্টুন ও শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরে পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়। রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা —ইত্তেফাক
