‘স্কুল টাইম’ দায়িত্ব পালনের পরিপত্র জারির দাবি

আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ২১:২১

বরিশাল অফিস

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর সম্পর্কিত রিট পিটিশনের রায় বাস্তবায়ন এবং অবিলম্বে ‘স্কুল টাইম’ দায়িত্ব পালনের পরিপত্র জারির দাবিতে শুক্রবার বরিশালে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতি বরিশাল বিভাগীয় শাখার উদ্যোগে নগরীর মল্লিক রোডের সিস্টার্স ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। সংগঠনের বরিশাল জেলা কমিটির সভাপতি মো. জসিম মুন্সি সমাবেশে সভাপতিত্বে করেন।