বাল্যবিয়ের দায়ে বর পক্ষকে জরিমানা

আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ২১:২১

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ভাঙ্গার হামেরদী ইউনিয়নের মাধবপুর গ্রামে শুক্রবার দুপুরে বাল্যবিয়ে চলাকালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে। এ সময় বাল্যবিয়ের দায়ে বর পক্ষকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা জানান, মরহুম মুক্তিযোদ্ধা সোহরাব মোল্লার কুয়েত প্রবাসী ছেলে জাহিদ মোল্লা একই এলাকার এক কিশোরীকে ধুমধামে বিয়ে করছিল। খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ ও বর পক্ষকে জরিমানা করি।