ঝিনাইদহে মহাসড়কে হাতি দিয়ে চাঁদাবাজি!

আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ২১:২২

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে শুক্রবার সকালে দুটি হাতি দিয়ে চাঁদাবাজি করতে দেখা যায় মাহুতদের। সার্কাসের দুটি হাতি এ সড়ক ধরে কুষ্টিয়ার দিক থেকে ঝিনাইদহের দিকে নিয়ে যাচ্ছিল তারা।  যাওয়ার সময় হাতি দিয়ে চাঁদাবাজি করে তারা কিছু কামিয়ে নেওয়ার সুয়োগ নেয়। মাহুতের ইশারায় হাতি দুটি সড়কের মাঝে দাঁড়িয়ে পথ আগলে রাখে। যানবাহন অতিক্রমে বাধা দিয়ে হাতি দুটি শুঁড় উঁচু করে থাকে। তারপর টাকা পেয়ে পথ ছেড়ে দেয়। প্রাইভেটকার ও মাইক্রো গাড়ি থেকে বেশি চাঁদা নেয়। এভাবে ঝিনাইদহ শহরের কাছাকাছি পৌঁছে যায়। রাস্তার পাশের দোকানেও হাতি দিয়ে চাঁদাবাজি করে মাহুত দুই জন।