শাহজালাল বিশ্ববিদ্যালয়
সভাপতি ইমরান, সম্পাদক মেহেদী
শাবি সংবাদদাতা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবি) সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ১৬তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের নতুন সভাপতি হিসেবে হোসাইন ইমরান ও সাধারণ সম্পাদক পদে মেহেদী কবির (যুগান্তর) নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহসভাপতি পদে আরাফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোয়াজ্জেম আফরান, কোষাধ্যক্ষ পদে মাসুদ আল রাজী, দপ্তর সম্পাদক পদে জুবায়ের মাহমুদ, কার্যকরী সদস্য পদে জিএম ইমরান হোসেন, নাজমুল হুদা ও আবদুল্লা আল মাসুদ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খান এ ফলাফল ঘোষণা করেন।
