স্পোর্টস ডেস্ক
দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে হবে ৪ নভেম্বর।
ওয়ানডের আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেয় সালমা খাতুনের দল। তিন ম্যাচেই হারের লজ্জা পায় সফরকারী বাংলাদেশ দল।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ে ফুরফুরা মেজাজ নিয়ে ওয়ানডে শুরু করবে পাকিস্তান। ছোটো ফরম্যাটের মতো ওয়ানডেতেও প্রাধান্য বিস্তার করে খেলে সিরিজ জিততে চায় পাকিস্তান। তবে টি-টোয়েন্টি সিরিজ হারের স্মৃতি ভুলে ওয়ানডে ভালো করতে চায় বাংলাদেশ। ওয়ানডে সিরিজে সাফল্য নিয়ে এবারের পাকিস্তান সফর শেষ করতে চায় রুমানা আহমেদের দল। ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন রুমানা। টি-টোয়েন্টিতে দলের দায়িত্বে ছিলেন সালমা খাতুন।—বাসস
