জাপানের বিরোধপূর্ণ দোকড়ো দীপপুঞ্জে একটি দক্ষিণ কোরীয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালানো হলেও এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।
বিধ্বস্ত হেলিকপ্টারটি ইউরোপের তৈরি। হেলিকপ্টারটিতে থাকা সাত জনের পাঁচ জন উদ্ধারকর্মী, একজন মাছ শিকারি ও অপরজন বেসামরিক নাগরিক ছিল। ১৯৪৫ সাল থেকে জাপান সাগর বা পূর্ব সাগরে অবস্থিত ছোটো দ্বীপ ডকডো সিউলের নিয়ন্ত্রণে থাকলেও টোকিও দ্বীপটি এখনো তাদের বলে দাবি করে আসছে।
দক্ষিণ কোরিয়ার জাতীয় দমকল সংস্থার মুখপাত্র এএফপিকে বলেন, তাদের দেশের কোস্টগার্ড, জাতীয় দমকল সংস্থার সদস্য ও বেসামরিক নৌযান নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান অভিযান চালাচ্ছে। এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় ঐ এলাকায় কয়েকটি হেলিকপ্টার ও ডুবুরিদের পাঠিয়েছে। তবে এখনো কারো কোনো খোঁজ পাওয়া যায়নি।
